রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪

রাজধানীর কলাবাগান, ওয়ারী, কাফরুল ও ধানমন্ডি থানা এলাকার ৪টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়‌নি। পুলিশ জড়িত একজনকে আটক ক‌রে‌ছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এদিন রাত ১০টা ২৩ মিনিটের দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। 

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।  

এদিকে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, দুর্বৃত্তরা ধানমন্ডি ২৭-এ রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনও হতাহত সংবাদ পাওয়া যায়নি।

/এসএন‌কে/এমকেএইচ/
সম্পর্কিত
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
শ্রমিকলীগ নেতা আতাউর গ্রেফতার
মেট্রোস্টেশনে কি চাইলেই দোকান বরাদ্দ পাবেন?
সর্বশেষ খবর
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
আবারও পেছালো এসএ গেমস
আবারও পেছালো এসএ গেমস
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক