বরগুনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি
০৭ মে ২০১৬, ১৯:৩১আপডেট : ০৭ মে ২০১৬, ১৯:৩৫

বরগুনার আমতলীতে সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শনিবার (৭মে ) সকাল ১০ টায় প্রেসক্লাব চত্বরে মানবন্ধন কর্মসূচীতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।

বরিশাল

মানববন্ধনে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু। আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল আলিম হিমু, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মো. আনোয়ার হোসেন মনোয়ার, সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুজাফর মো. সালেহ, সাংবাদিক মো. জাফর হোসেন, মুশফিক আরিফ প্রমুখ।

বক্তব্যে তারা সব হামলার প্রতি তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবি জানান।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে নিহতকে (নীল শার্ট পরিহিত) নিয়ে আহাজারি চতুর্থ দফার ইউপি নির্বাচন: চার জেলায় নির্বাচনি সহিংসতায় নিহত ৫

উল্লেখ্য, ১ মে রাতে বরিশালের একটি আঞ্চলিক পত্রিকার সাংবাদিক অপু রায় ও তার একজন সঙ্গী মোটর সাইকেলযোগে কুয়াকাটা থেকে বরিশাল যাওয়ার পথে আমতলী উপজেলার ঘটখালী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে বিপরীতগামী একটি মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হলে হাসপাতালের ফটকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তাদের মারধর করা হয়।

পরে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ভেঙে যায় পুলিশের একটি ওয়ারলেস সেট। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ অ্যাডভোকেট মাইনুল নামে এক ব্যক্তিসহ দুইজনকে আটক করেছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের