বরিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বরিশাল প্রতিনিধি
০১ জুন ২০১৬, ১১:১৫আপডেট : ০১ জুন ২০১৬, ১১:১৫

বন্দুকযুদ্ধ বরিশালের মুলাদী উপজেলার উত্তর বালিয়াতলী গ্রামের আমানতগঞ্জ বাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সলিম হাওলাদার (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার ভোররাতে এ ঘটনায় পুলিশের দুই এসআইসহ তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি রডের টুকরো উদ্ধার করা হয়েছে।
নিহত সলিম হাওলাদার উত্তর পাতারচর ইউনিয়নের ছবিপুর গ্রামের মৃত হাবিবুর হাওলাদারের ছেলে।

মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানান, মঙ্গলবার বিকালে এলাকার কুখ্যাত ডাকাত দল ‘সলিম-বাহিনী’ প্রধান সলিম হাওলাদারকে মূলাদির শফিপুর ইউনিয়নের সোনামোদ্দি বন্দর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় আসলে পুলিশের হাতে ধরা পড়েন।

ওসি আরও জানান, মঙ্গলবার গভীর রাতে সলিম হাওলাদারকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।  এ সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে সেখান থেকে সলিম হাওলাদারের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ফারুক, এসআই কমল ও কনস্টেবল পারভেজ আহত হন। তবে পুলিশ অন্য কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহত ডাকাতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং আহতদের চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আরও জানান,

সিম বন্ধ হলেও নিবন্ধন করে চালু করা যাবে 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের