সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ বুধবার

ভোলা প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ১৫:৩৯আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৫:৪২

ভোলা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার সুরেশ্বরী ও সাতকানিয়া দরবারের অনুসারীরা বুধবার (৬ জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। সুরেশ্বরী ও সাতকানিয়া পীরের অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন গ্রামে। সেখানকার মজনু মিয়ার বাড়ির দরজায় সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারও ভোলা জেলা সদরের ইলিশা, বোরহানউদ্দিনে টবগী, তজুমদ্দিনের শিবপুর, সম্ভুপুর, লালমোহন পৌর এলাকার একাংশ ও চরফ্যাশনের জিন্নাগর ইউনিয়নের একাংশসহ ভোলা জেলার ১০টি গ্রামের পাঁচ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবে।

সুরেশ্বর দরবারের মুরিদ মজনু মিয়া জানান, আমরা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করি। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই  ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকি।

আরও পড়ুন:
যেমন কাটবে মুস্তাফিজের ঈদ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের