দর্শনার্থীসংকটে বরিশাল বিভাগীয় জাদুঘর

বরিশাল প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৬, ১৬:১১আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৬:৪৮

দর্শনার্থীসংকটে বরিশাল বিভাগীয় জাদুঘর

 দর্শনার্থী হচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘরে। এ জাদুঘরের ২ তলার ৯টি গ্যালারিতে বিভাগের ভৌগোলিক, প্রাকৃতিক পরিচিতি ও খ্যাতনামা ব্যক্তিদের সম্পর্কে তুলে ধরা হয়েছে। গত বছরের ৮ জুন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর-এমপি বরিশাল বিভাগীয় জাদুঘর উদ্বোধন করেন।

এছাড়াও সাংস্কৃতিক ঐতিহ্য লোকশিল্প এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব সম্পদ ও ইতিহাস তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। গত বছরের ৮ জুন নগরীর পুরাতন কালেক্টরেট ভবনে জাদুঘরের উদ্বোধন করা হলেও এখনো বাড়েনি দর্শনার্থীদের পদচারণা। এমনকি স্কুল, কলেজ শিক্ষার্থীদের আনাগোনাও খুবই সীমিত।

জাদুঘরের তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকা সহকারী কাস্টডিয়ান শাহিন আলম জানিয়েছেন, চলতি বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে আশানুরূপ দর্শনার্থী হচ্ছে না। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন আসেন।

দর্শনার্থীসংকটে বরিশাল বিভাগীয় জাদুঘর

তবে দর্শনার্থীদের অভিযোগ খানিকটা ভিন্ন। তাদের দাবি প্রচারণা এবং অব্যবস্থাপনার কারণেই উদ্বোধনের এক বছর দুই মাস পেরিয়ে গেলেও বিভাগীয় জাদুঘর তেমন একটা পরিচিতি লাভ করতে পারেনি। তারপর আবার রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের  অভাব।

প্রচারণার বিষয়ে জানতে চাইলে শাহীন আলম বলেন, ব্যানারসহ সামজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালানোসহ জনগণের কাছে তথ্য সম্প্রচার করা হচ্ছে। এছাড়া তথ্য সংবলিত এই জাদুঘরটি পরিদর্শনে উদ্বুদ্ধ করার কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময় কেন্দ্র করে জাদুঘর পর্যন্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বয়ষ্ক দর্শনার্থীদের সঙ্গে শিশুরাও আসছে জাদুঘর পরিদর্শনে। প্রতিটি স্কুল, কলেজে সংশ্লিষ্ট দফতর থেকে চিঠি দেওয়া হচ্ছে। যাতে তারা তাদের শিক্ষার্থীদের বিভাগীয় জাদুঘরটি পরিদর্শনে উদ্বুদ্ধ করেন।

/জেবি/

আরও পড়তে পারেন:  বাগেরহাটে আইএস পরিচয়ে হত্যার হুমকি, গ্রেফতার ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম