জোয়ারের পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপরে, উপকূল প্লাবিত

বরগুনা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ১৫:১৩আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৫:১৭

গভীর সমুদ্রে নিম্নচাপ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে উপকূলীয় জেলা বরগুনাসহ দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় প্রধান তিন নদী বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বরের পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বরগুনার ৬ উপজেলার ৪৫টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন দু’বার করে জোয়ারের পানিতে ভাসছে আর ভাটায় শুকাচ্ছে। জোয়ারের পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপরে, উপকূল প্লাবিত

বরগুনার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুধবার (১৭ আগস্ট) দুপুর দেড়টা পর্যন্ত বরগুনার বিষখালী নদীর ক্রোক পয়েন্টে জোয়ারের মোট উচ্চতা ছিল ৩ দশমিক ২৭ মিটার যা বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যার কারণে বিভিন্ন এলাকায় নদীর বেড়িবাঁধ ভাঙার খবর পাওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে আরও জানা গেছে, বরগুনার ৯০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বিভিন্ন পোল্ডারে ২০০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ চলছে। এরপরেও আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে সাড়ে ছয় কিলোমিটার। এছাড়া বরগুনায় সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বরগুনার ১৮টি স্থানে ৯৬০ মিটার বাঁধ সম্পূর্ণভাবে নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮ কিলোমিটার বাঁধ। জোয়ারের পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপরে, উপকূল প্লাবিত

এর মধ্যে বরগুনা সদর উপজেলার, বালিয়াতলী, নিশানবাড়িয়া, নলটোনা, ডালভাঙ্গা, পাথরঘাটা উপজেলার জীনতলা, রুহিতা, বাদুরতলা, কোড়ালিয়া, নিজ লাঠিমারা, ছোট টেংরা, গাববাড়ীয়া, বেতাগী উপজেলার আলিয়াবাদ, ঝোপখালী, ভোলানাথপুর, জগাইখালী, কালিকাবাড়ী, গাবতলী, জোয়ার করুনা, গ্রেমর্দন, তালতলীর খোটটার চর, নলবুনিয়ার চর, আশার চর, তেতুল বাড়ীয়া, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া, বালিয়াতলী, উত্তর বালিয়াতলী, দক্ষিন বালিয়াতলীসহ অন্তত ৪৫টি গ্রাম জোয়ারের পানিতে ভাসছে আর ভাটায় শুকাচ্ছে।

এরমধ্যে পাথরঘাটার জীনতলার ও আমতলী উপজেলার বালিয়াতলী এলাকার বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। জনজীবন রয়েছে হুমকির মুখে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে ভেসে গেছে ঘর-বাড়ি, তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। ব্যাপক ক্ষতির মুখে পড়ে ভাঙন কবলিত ও পানিতে তলিয়ে যাওয়া এলাকার মানুষেরা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। জোয়ারের পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপরে, উপকূল প্লাবিত

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক ড. বশিরুল আলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ভাঙার খবর নিয়েছে । বাঁধ সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগও দেওয়া হয়েছে একই সঙ্গে পানি কমে গেলে বাঁধ মেরামত করা হবে।

তিনি আরও বলেন, আমদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে।  ইতোমধ্যে পাথরাঘাটার জীনতলার  ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের