ইলিশ ধরার অপরাধে ২ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ১২:৪৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১২:৪৯

ইলিশ ধরার অপরাধে ২ জেলে আটক পটুয়াখালীর পায়রা নদী থেকে প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে মির্জগঞ্জ উপজেলার প্রশাসন ও মৎস্য বিভাগের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাছধরার অবৈধ ১১০ মিটার কারেন্ট জাল ও একটি ট্রলার জব্দ করা হয়।সোমবার সকাল ৯টার দিকে রামপুর সংলগ্ন পায়রা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. দুলাল হাওলাদার (৩৫) ও আবুল কালাম হাওলাদার (৩০)। তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠী এলাকায়।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড.মো. ইকবাল হোসেন জানান, দুই জেলেকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মির্জাগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসউদ পারভেজ মজুমদার অভিযান পরিচালনা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান