নাশকতার অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ারসহ ২৮ জনের নামে

বরিশাল প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৮

বরিশাল ২০১৫ সালে লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ছিদ্দিকুর রহমান সংশ্লিষ্ট থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এর কাছে এ চার্জশিট জমা দেন।

অভিযুক্ত অন্যান্যরা হলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বরিশাল জেলার আহ্বায়ক মাসুদ হাসান মামুন মৃধা, মো. রফিকুল ইসলাম রিপন, মঈনুল হাসান সিকদার, বিএম কলেজ ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী, সবুজ হোসেন আকন, কাইয়ুম হোসেন, মেহেদী হাসান সিকদার, অনীক বসু, নূরুল মোমেন ওরফে কোটন, সৈয়দ মো. হাবিবুর রহমান, সাইফুল ইসলাম বাবু, আসাদ্দুজ্জামান মারুফ, ফারুক ফকির, চড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এমএ রহমান খান শাওন, শহীন হাওলাদার ওরফে রাজা কশাই, সাইয়েদুল ইসলাম শাহীন, মো. হাসান, ফেরদৌস কবির, রাসেল, তুহিন মাতুব্বর, রিয়াজ ওরফে ডিম রিয়াজ, কাওসার হোসেন মনু, সজিব ওরফে কালা সজিব, কামাল হোসেন আবেদ, শাহেদ খান শামীম ওরফে কালা শামীম ও জসিম উদ্দিন ওরফে কালা জসিম। এরা সবাই বরিশাল মেট্রোপলিটন এলাকার বাসিন্দা।

চার্জশিট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপি-জামায়াত জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে উল্লেখিত আসামিরা। এ সময় কাউনিয়া থানা পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারসহ নামধারী ১৭ জন এবং অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

তবে নামধারী আসামিদের মধ্যে থেকে ছাত্রদল নেতা তরিকুল ইসলামকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য চার্জশিটে আবেদন করা হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম