ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগনেতা কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ০২:৪২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০২:৪৩

আদালত চাঁদাবাজির মামলায় ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগ নেতা ও তার বাবাকে কারাগারে পাঠিয়েছেন ঝালকাঠির একটি আদালত। তারা হলেন রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল ও তার বাবা তোফাজ্জেল হোসেন। বুধবার দুপুরে ঝালকাঠি সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম রুবাইয়া আমিনা তাদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
আদালতের জিআরও রাশিদা বেগম জানান, ‘একই উপজেলার উত্তর চরাইল গ্রামের আব্দুল মান্নান খানের দায়ের করা চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে বাবা তোফাজ্জেল হোসেন ও তার দুই ছেলে ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল ও রাজু হোসেন জামিন আবেদন করেন। আদালত রাজুর আবেদন মঞ্জুর করে তার বাবা ও ভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
মামলার বাদী আব্দুল মান্নান খান বলেন, ‘রাজাপুর ডিগ্রি কলেজ মোড় এলাকায় নিজের কেনা জমিতে বাড়ি তৈরির কাজ করে আসছিলাম। ওই বাড়ি তৈরির শুরু থেকেই ছাত্রলীগ সভাপতি এবং তার বাবা ও ভাই ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত ১৭ মার্চ দুপুরে বাড়ির নির্মাণ কাজ চলাকালে আসামিরা বাড়ির কাজ বন্ধ করে দিয়ে নির্মাণ সামগ্রী ভ্যান গাড়িতে উঠিয়ে নিয়ে যান।’
এ ঘটনায় বাবা ও দুই ছেলেসহ অজ্ঞাতদের আসামি করে গত ২০ মার্চ রাজাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন বলে জানান আব্দুল মান্নান খান।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম