ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি

ভোলা প্রতিনিধি
৩০ মে ২০১৭, ১১:৩০আপডেট : ৩০ মে ২০১৭, ১১:৩১

ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরার প্রভাবে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় মঙ্গলবার সকাল ৮টার পর থেকে বাতাসের গতি কিছুটা বেড়েছে। সেই সঙ্গে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। কোথাও আবার মাঝারি আকারের বৃষ্টি হচ্ছে।

ভোলা সংলগ্ন মেঘনা নদীর তীরে গিয়ে দেখা যায় সংখ্যায় বেশি না হলেও বেশ কিছু জেলে ছোট ছোট নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে নেমেছে।

ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন জানিয়েছেন, জেলা প্রশাসক দপ্তরে ১টি ও ৭ উপজেলায় ৭টিসহ মোট ৮টি ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষ চালু রয়েছে। পাশাপাশি ৪৮৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমান শুকনো খাবার মজুদ রয়েছে।

সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ রায় জানিয়েছেন, ৭৮টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে । এ ছাড়া ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে সামান্য কিছুটা পানি বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় জন প্রতিনিধিরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোলা থেকে সব রুটে যাত্রীবাহী নৌ-চলাচল বন্ধ রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম