বরগুনায় অবৈধ যান বন্ধ না হলে ২১ জেলার পরিবহন ধর্মঘট

বরগুনা প্রতিনিধি
২০ জুন ২০১৭, ১৪:৪৮আপডেট : ২০ জুন ২০১৭, ১৪:৪৮

বাস ও মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন (ছবি: বরগুনা প্রতিনিধি) বরগুনার বিভিন্ন আঞ্চলিক মাহসড়কে অবৈধ যানচলাচল বন্ধ না করা হলে আগামী ১ জুলাই থেকে বৃহত্তর বরিশাল ও খুলনার ২১ জেলার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মঙ্গলবার (২০ জুন) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। অবৈধ যান চলাচল বন্ধের জন্য ২৩ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। 

বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা কিসলু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ‘সরকারের নিয়মকে উপেক্ষা করে বরগুনার বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, মাহিন্দ্র ও ভাড়ায়চালিত মোটরসাইকেল অহরহ চলাচল করছে। যে কারণে যান চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।’

গত ১১ জুন বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে সড়ক ও পরিবহন (বিআরটিএ) সংক্রান্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসনের অনুমতি সাপেক্ষে সব আঞ্চলিক সড়কে যে কোনও যান চলাচল করতে পারবে। এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাস ও মিনিবাস চালক সমিতি। একইসঙ্গে সড়ক ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (বিআরটিএ) সংস্থাপন অধিশাখার প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী নসিমন, করিমন, ইজিবাইক, ভারায়চালিত মোটরসাইকেল চলাচল বন্ধের দাবি জানান।  আগামী ২৩ জুনের মধ্যে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ না করা হলে আগামী ১ জুলাই থেকে বৃহত্তর বরিশাল ও খুলনার ২১ জেলার পরিবহন বন্ধ রাখার ঘোষনা দেন তারা। 

এসময় বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন, নির্বাহী সভাপতি নিজামুল হাসান নাজেম, যুগ্ম সম্পাদক গোলাম আহাদ সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কবির, কোষাধ্যক্ষ আষুতোশ সরকার, বরগুনা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

বাংলাদেশের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের প্রতি উদাসীন পশ্চিমবঙ্গ
‘হাই-ভোল্টেজ’ তারের নিচে জীবনবাজি রেখে বসবাস

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম