সন্তানসহ আটক নার্সকে ছেড়ে দেওয়ায় শেবাচিমের নার্সদের কর্মবিরতি প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ২১:১৩আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ২১:১৩

 শেবাচিমে আটক নার্স ও স্বামী (ছবি- বরিশাল প্রতিনিধি)

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সকে শিশু সন্তানসহ ছেড়ে দেওয়ার পর নার্সরা কর্মবিরতি প্রত্যাহার করেছে। তবে শুক্রবারে নার্সের স্বামীকে জেলে পাঠানো হয়েছে। সিনিয়র স্টাফ নার্সকে সন্তান ও স্বামীসহ আটকের পর হাসপাতালের নার্সরা বৃহস্পতিবার রাত কর্মবিরতি শুরু করেন।

নার্সদের সংগঠন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)বরিশাল মেডিক্যাল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের সিনিয়র স্টাফ নার্স এলিজা বেগম তার শিশু সন্তানকে নিয়ে হাসপাতালের বর্হিবিভাগের চিকিৎসকের কাছে যান। এ সময় দ্রুত চিকিৎসা না করায় এলিজার স্বামী শাহ আলমের সঙ্গে চিকিৎসকের ঝামেলা হয়। স্বামীর সঙ্গে ঝামেলা হলেও পুলিশ বৃহস্পতিবার দুপুরে এলিজাকে সাত মাসের অসুস্থ সন্তান ও স্বামীসহ থানা হাজতে নিয়ে যায়। এ কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বরত ৭৭ জনসহ শতাধিক নার্স বৃহস্পতিবার রাত ৮টা থেকে কর্মবিরতি শুরু করে। হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সিং কার্যালয়ে এসে বিক্ষোভ করে সন্তানসহ আটক নার্সের মুক্তি দাবি করে।

বিক্ষোভ ও কর্মবিরতির খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা আসেন। রাত এগারটার দিকে পুলিশের সঙ্গে আলোচনার পর সন্তানসহ নার্স এলিজাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে পুলিশের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার সাংবাদিকদের জানান, কর্মবিরতির খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাসপাতালে গিয়ে বিক্ষোভকারী নার্সদের সঙ্গে তিনি কথা বলেন। মানবিক দিক বিবেচনা করে নার্স এলিজাকে তার শিশু সন্তানসহ হাসপাতালের নার্সদের হেফাজতে দিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

হাসপাতালের ব্রাদার মুস্তাফিজুর রহমান জানান, মুক্তি দেওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতেই নার্স এলিজাকে ’মেডিসিন’ ও তার ৮-মাসের সন্তান সামিরকে ’শিশু’ বিভাগে ভর্তি করা হয়।

বরিশাল কোতওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত শেবাচিম কর্তৃপক্ষ এ ঘটনায় কোনও মামলা করেননি, তবে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাই নার্স এলিজাকে সন্তানসহ বৃহস্পতিবার মধ্যরাতে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তবে এলিজার স্বামী শাহ আলমের বিরুদ্ধে দৃষ্টিকটু ও অভদ্র আচরণের মাধ্যমে বিশৃঙ্ক্ষলা সৃষ্টির অভিযোগে থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস ফৌজদারী আইনের ৫৪ ধারায় শুক্রবার একটি মামলা করেছেন। ওই মামলার আসামি হিসাবে শাহ আলমকে আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে জেলে পাঠানো হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে নার্সদের দুই ঘণ্টা কর্মবিরতির ফলে ভোগান্তিতে পরে হাসপাতালে ভর্তি থাকা শত শত  রোগী।

এসময় এ গাইনি ওয়ার্ডে ভর্তি রাহিমা বেগম নামে এক রোগীর মৃত্যুর  অভিযোগ উঠেছে। সে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের সোহাগের স্ত্রী।

হাসপাতালের উপ-পরিচালক ডা. এ বি এম কাদির জানান, তিনি এধরনের কোনও অভিযোগ পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

/জেবি/

আরও পড়তে পারেন: 
উল্লাপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের