বরিশালে দুদকের মামলায় প্রকৌশলী কারাগারে

বরিশাল প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১৯:০৬আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৯:০৬

দুদক আয় বর্হিভূত অর্থ থাকায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ আগস্ট) মামলার অভিযোগ গঠনের দিন আসামি উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন সিকদার বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করেন। আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন সিকদার নগরীর আলেকান্দা এলাকার লাচিন ভবনের বাসিন্দা ও উজিরপুর উপজেলার ইয়াকুব আলী সিকদারের ছেলে।

মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে দুই বছর জামিনে মুক্ত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন সিকদার।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক জানান, দুদক ওই প্রকৌশলী’র স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ চেয়ে নোটিশ দেয়। দুদকে দাখিল করা বিবরণীতে ৮৪ লাখ ৬২ হাজার ১৮ টাকার সম্পদ অর্জনের কথা উল্লেখ করেন তিনি।  কিস্তু দুদক তদন্ত করে আরও ৩৩ লাখ ৩৯ হাজার ৬৪১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন রাখার প্রমাণ পায়। আয়-বর্হিভূত ওই সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে ২০০৯ সালের ২৮ অক্টোবর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক এএইচ রহমাতুল্লাহ।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের