এবার দ্বিতীয় শ্রেণির প্রশ্ন ফাঁস: বেতাগীর ১৪০ স্কুলে পরীক্ষা স্থগিত

বরগুনা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১২:৩৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:০২

বরগুনায় দ্বিতীয় শ্রেণির প্রশ্নপত্র ফাঁস বরগুনার স্কুলগুলোয় চলমান বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর বেতাগী উপজেলার ১৪০টি বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ ডিসেম্বর বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের প্রশ্নপত্র ফাঁস হয়। এরপর পর্যায়ক্রমে ১২ ও ১৩ ডিসেম্বর বরগুনা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণির তিন বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। প্রশ্ন ফাঁসের সত্যতা পেয়ে সদর উপজেলার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার (১৬ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস রবিবার অনুষ্ঠিতব্য দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেন। গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় রবিবারের পরীক্ষা স্থগিত করে আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার নতুন প্রশ্নে এই পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন, বেতাগী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা (এটিও) আবদুস সালাম ও বেগাতী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ কে এম শহীদুল্লাহ। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন- বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস: ২৪৮ স্কুলের পরীক্ষা স্থগিত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী