শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূসহ দুজনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৮, ২০:২৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২০:২৩

আইন-আদালত ঝালকাঠির কাঁঠালিয়ায় শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ ও তার কথিত প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ বজলুর রহমান বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাঁঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের আবুল কালামের স্ত্রী কুলসুম বেগম এবং তার কথিত প্রেমিক একই গ্রামের আইয়ুব আলী তালুকদারের ছেলে কেফায়েত উল্লাহ।

মামলা সূ্ত্রে জানা গেছে, জয়খালী গ্রামের আবুল কালাম ব্যবসার কাজে ঢাকায় থাকতেন। এ সুযোগে তার স্ত্রী কুলসুম বেগম প্রতিবেশী কেফায়েত উল্লাহর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি কুলসুমের শাশুড়ি রিজিয়া বেগম জানে গেলে ২০১৫ সালের ১২ এপ্রিল রাতে দুজন মিলে তাকে হত্যা করেন এবং মৃতদেহ বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেন। পরের দিন ডোবা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় ১৩ এপ্রিল কুলসুম বেগমের মেয়ে রাজিয়া আক্তার বাদী হয়ে মা এবং মায়ের কথিত প্রেমিকের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার উপ-পরিদর্শক আবদুস সালাম তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম