ভোলায় স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

ভোলা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ১৪:৫২ আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:১৬

ভোলায় স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করছেন রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে ভোলার বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাদুঘরটি উদ্বোধনের পর তিনি সেখানে মুক্তিযুদ্ধের দুর্লভ প্রামাণ্যচিত্র পরিদর্শন করেন।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আলী আজম মুকুল এমপি প্রমুখ। রাষ্ট্রপতি পরে ফাতেমা খানম কলেজ মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

জাদুঘরটির একদিকে রয়েছে গবেষণাগার। অন্যদিকে ডিজিটাল ডিসপ্লেতে রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের তথ্য। এখানে ভাষা অন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতা দেখতে ও জানতে পারবে নতুন প্রজন্ম। এছাড়া সেখানে একটি অংশে বাঙালির লোকজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

প্রখ্যাত ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনসহ বেশ কয়েকজন গবেষকের নিরলস পরিশ্রমে জাদুঘরটি অন্যতম সংগ্রহশালায় পরিণত হয়েছে।   

বাণিজ্যমন্ত্রীর মায়ের নামে বাংলাবাজারে প্রতিষ্ঠিত ফাতেমা খানম কমপ্লেক্সে তিন বছর আগে জাদুঘরটির নির্মাণকাজ শুরু হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা