আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই

জীবনযাপন ডেস্ক
১১ মে ২০২৫, ১৭:০৭আপডেট : ১১ মে ২০২৫, ১৭:০৭

আমের মজাদার আচার বানিয়ে ফেলতে পারেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এই আচার বানালে লাগে না তেলও। জেনে নিন কীভাবে আমের টক-মিষ্টি ঝুরি আচার বানাবেন। 

৪ কাপ গ্রেট করা আম নিন। মোটা করে গ্রেট করবেন। দুই কাপ চিনি মিশিয়ে নাড়তে থাকুন। চুলায় বসানোর আগেই নেড়ে গলিয়ে নিন চিনি। চিনি গলে পানি ছেড়ে দিলে এরপর চুলায় বসান। মিডিয়াম লো আঁচে হালকা নেড়ে দিন। আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে নেড়ে নিন। দুটি এলাচ ফাটিয়ে দিন। ৫ মিনিট জ্বাল করুন। গুঁড়া করে রাখা শুকনা মরিচ দিন অল্প পরিমাণে। ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে নাড়ুন। চুলার আঁচ মাঝারিতে রেখে নাড়বেন। সিরা ঘন হয়ে গেলে ও আম সেদ্ধ হয়ে গেলে ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। মুখবন্ধ বয়ামে ৬ মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন এই আচার। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম