মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ০২:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০৬:৫১

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ হাওলাদারকে (৫২) কুপিয়ে হত্যার ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ২০ জনকে আসামি করে মামলাটি করেন নিহতের ছেলে মাহাবুব হাওলাদার সুজন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, আসামি বেল্লাল খাঁকে (২৪) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের  গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলায় নিহতের ভাই আব্দুল করিমের মেয়ে জামাই সবুজ (৩২), আব্দুল করিমের ছেলে আল-আমিন (২৪) ও সজলের (২২) নাম উল্লেখ করা হয়েছে।

নিহত আব্দুল লতিফ হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

আরও পড়ুন: মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় রবিবার (১৫ এপ্রিল) ভোরে সদর ইউনিয়নের আন্ধারমানিক তুলাতলা সড়ক এলাকায় তাকে কোপানো হয়। বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম