‘দুর্গা মন্দিরের টিন দিয়ে লোকনাথ মন্দিরের ছাউনি হবে’

ঝালকাঠি প্রতিনিধি
২৪ মে ২০১৮, ০৬:১৯আপডেট : ২৪ মে ২০১৮, ০৬:২২

ঝালকাঠিতে লোকনাথ মন্দির কমিটির লোকজনদের হামলায় দুর্গা মন্দির ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার দুপুরে সদর উপজেলার কৃর্ত্তীপাশা ইউনিয়নের শংকরধবল গ্রামের হালদার বাড়ি এলাকার লোকনাথ মন্দিরের কাছে অবস্থির দুর্গা মন্দিরটি ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন দুর্গা মন্দির কমিটির সভাপতি সুব্রত হাওলাদার । তিনি লোকনাথ মন্দির কমিটির সমর্থক সুজিত মিন্ত্রীকে এ ঘটনার জন্য দায়ী করেছেন। লোকনাথ মন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ ব্যাপারী দুর্গা মন্দিরটিকে পরিত্যাক্ত আখ্যা দিয়ে স্বীকার করেছেন, তার উপস্থিতিতেই অভিযুক্ত সুজিত দুর্গা মন্দিরটি ‘সরিয়ে’ দিয়েছে। ঝালকাঠি

দুর্গা মন্দির কমিটির সভাপতি সুব্রতের বক্তব্য, ‘বিগত ৮ বছর ধরে এই স্থানে দূর্গা মন্দির স্থাপন করে পূজা করে আসছি। কিছু দিন যাবত ৬/৭ হাত দূরে অবস্থিত লোকনাথ মন্দিরের সমর্থকদের সাথে আমাদের বিরোধ চলছে। তারা দুর্গা মন্দিরটি ভেঙে ফেলতে চেয়েছিল। এ নিয়ে এলাকায় একাধিক বৈঠকও হয়েছে। কিন্তু আমরা মন্দিরটি ঐ স্থানেই রাখার পক্ষে মত দিয়েছিলাম। কিন্তু বুধবার দুপুরে লোকনাথ মন্দির কমিটির সমর্থক সুজিত মিন্ত্রী দুর্গা মন্দিরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়।’

অভিযুক্ত সুজিত মিন্ত্রী মন্দিরটি ভাঙার কথা সরাসরি স্বীকার না করলেও পরিত্যাক্ত মন্দিরটি ঐ স্থান থেকে ‘সরিয়ে দেওয়ার’ কথা স্বীকার করে। তার ভাষ্য, ‘নির্মাণাধীন লোকনাথ মন্দিরের এক পাশে দুর্গা মন্দিরের জন্য একটি কক্ষ বরাদ্দ করে দেওয়ায় ঐ পরিত্যক্ত ঘরটির আর দরকার ছিল না। তাই ওই ঘরটা সরিয়ে ফেলেছি। দুর্গা মন্দিরের টিন দিয়ে লোকনাথ মন্দিরে ছাউনি দেওয়া হবে।’

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মো. তাহের কোনও লিখিত অভিযোগ না পাওয়ার কথা উল্লেখ করে জানিয়েছেন, দুই পক্ষকেই থানায় ডেকে পাঠিয়েছেন তিনি।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের