বাকেরগঞ্জে কারখানা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ৪

বরিশাল প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ২০:০৪আপডেট : ১৭ জুন ২০১৮, ২০:০৪

কারখানা নদীতে ট্রলার ডুবি দেখতে এসেছেন উৎসুক জনতা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে কারখানা নদীতে ট্রালার ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের কাকরদা এলাকার ডিসি রোড সংলগ্ন খেয়াঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান।

নিখোঁজরা হলো– ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুরের বাসিন্দা ফিরোজ খানের মেয়ে নিলা (১৪), দক্ষিণ নলুয়ার হিরনের ছেলে রিপন (১৮), জামাল চাপরাশির ছেলে ইমরান (১৫) ও বাউফলের ধুলিয়া ইউনিয়নের জামালকাঠির বাসিন্দা আল মামুনের শিশু সন্তান হাফসা (৪)।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ট্রলারটি খেয়াঘাটের পন্টুনে বাঁধা ছিলো। ভাঙনকবলিত নদীর তীরের মাটির অংশ (মাটির ঢেলা) আকস্মিক ভেঙে যাওয়ায় ট্রলারটি ডুবে যায়। সে সময় ট্রলারে ২০-২৫ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে বেশিরভাগই সাতরে তীরে উঠতে সক্ষম হন।

জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে নদীতে তীব্র স্রোতের কারণে কাজে বেশ বেগ পেতে হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের