শ্বশুর চান বিএনপির মনোনয়ন, জামাই আ.লীগের

বরগুনা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১৯:৩৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২০:১৬

নজরুল ইসলাম মোল্লা ও ইমরান হোসেন রাসেল (ছবি– প্রতিনিধি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে ধানের শীষ প্রতীক চাইছেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা। অন্যদিকে, নৌকা প্রতীক চাইছেন তার মেয়ে-জামাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরান হোসেন রাসেল।

সূত্র জানায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা। অন্যদিকে, আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমাও দিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরান হোসেন রাসেল। জেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম মোল্লা ও সাবেক ছাত্রলীগ সভাপতি মো. ইমরান হোসেন রাসেল সম্পর্কে শ্বশুর-জামাই।

তাদের মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে বরগুনার রাজনৈতিক অঙ্গনে। আগামী নির্বাচনে যদি জামাই-শ্বশুর মুখোমুখি হন, তাহলে কেমন হবে বরগুনার প্রেক্ষাপট–এ পরিসংখ্যানও কষছেন অনেকে। কেউ কেউ আবার এটাকে নেতিবাচক দৃষ্টিতেও দেখছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরান হোসেন রাসেল বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগ করে আসছি। তিনি (নজরুল ইসলাম মোল্লা) আমার আত্মীয় ঠিকই, কিন্তু আমাদের আদর্শ ভিন্ন। আমার মনোনয়নে আমাদের এ সম্পর্ক কোনও বাধা হবে না।’

এ বিষয়ে বক্তব্য নিতে বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম