বরিশালের ৬টি আসনে ৫১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বরিশাল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০৩:৩৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৩৮

বরিশাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দেওয়ার শেষ দিন বুধবারে (২৮ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বরিশাল জেলার ৬টি আসনের প্রার্থীরা। জেলার বিভিন্ন আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল থেকে মোট ৫৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দিয়েছেন দিয়েছেন ৫১ জন। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে জমা পড়েছে ৮ টি, বিএনপির পক্ষে ১১টি, জাতীয় পার্টির পক্ষে ৪টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ৬টি। বাকি মনোনয়নপত্রগুলো অপরাপর রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের।
সকাল সোয়া ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রথমে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে নিজের মনোনয়নপত্র জমা দেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ। একই আসনে আওয়ামী লীগের প্রার্থী পংকজ নাথ বেলা ১২টায় মেহেন্দিগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র জমা দেন।
এরপর বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে বিএনপির সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের পক্ষে বানারীপাড়া উপজেলা বিএনপি নেতা-কর্মীরা, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে জাসদের (ইনু) মো. মহসিন, দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল-১ আসনে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে তার বড় ছেলে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, একইসঙ্গে বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও একই আসনে বিএনপির অপর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীনের পক্ষে মুলাদী উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মো. শরীয়াতুল্লাহ মনোনয়নপত্র জমা দেন।

দুপুর ১টার দিকে বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, একই আসনে জেলা (দক্ষিন) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে শের-ই বাংলার দৌহিত্র আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির জহিরউদ্দিন স্বপন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ও বিএনপির ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহন গৌরনদীতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেদের মনোনয়নপত্র জমা দেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির পক্ষে অধ্যক্ষ আব্দুর রশিদ খান ও আবুল হোসেন খান এবং জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না আমীন বাকেরগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থীরা সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় জনগণ আবারও নৌকা প্রতীককে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে বিএনপি’র প্রার্থীরা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের আজ্ঞাবহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের রদবদলের দাবি জানান।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম