শহীদ মিনারে মেয়র নাইট, হিন্দি গানের সঙ্গে নাচ (ভিডিও)

পটুয়াখালী প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১২:৩৪আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৩:৫১

শহীদ মিনারের বেদিতে হিন্দি গানের সঙ্গে নাচ

পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মেয়র নাইটের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে শহীদ বেদিতে হিন্দি গানের সঙ্গে অশ্লীল নাচের আয়োজন করা হয়। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, বৈশাখী উৎসবের অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র নাইটের আয়োজন করেন পৌর মেয়র বিপুল হাওলাদার। ওই অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে এক তরুণী অশ্লীলভাবে নৃত্য প্রদর্শন করে। এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ ও সহকারী পরিচালক সি. পি. পি. মো. আসাদুজ্জামান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই তরুণীর নাচ এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে তরুণীকে হিন্দি গানের তালে তালে শহীদ মিনারের বেদিতে অশ্লীল নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা তাদের মোবাইল ফোনে এই ভিডিও ধারণ করেছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান জানান, তিন সদস্যের কমিটি আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেবে। তারপর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কলাপাড়া মেয়র বিপুল হাওলাদারকে ফোন দিলে তিনি ধরেননি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী