গ্রাহকের ৬ লাখ টাকা আত্মসাৎ

গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ২১:৩৩আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:৪৩

আদালত

বরিশালে গ্রহীতাদের পরিশোধ করা ঋণ জমা না দিয়ে তা আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, উভয়কে ৯ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকালে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ মহসিন নূল হক আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ও শাহ আলম। দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। আর শাহ আলম বাগেরহাটের চালিতাবুনিয়ার হাতেম আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ১৩ জন গ্রাহকের ৫ লাখ ৯৭ হাজার ৭শ’ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করে দেলোয়ার ও শাহ আলম। এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর মামলা দায়ের করেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। ২০১৪ সালের ১৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ ওই রায় দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী