বরিশালে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশু নিহত

বরিশাল প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১৪:১১আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৪:১২

বরিশালে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশু নিহত বরিশালের উজিরপুর উপজেলার মুলপাইন গ্রামে রিকশাভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয় নয় শিক্ষার্থী। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মুলপাইন গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে লামিয়া (৬) ও শাকরাল গ্রামের সেলিম হাওলাদারের ছেলে মো. আব্দুল্লাহ।

আহতরা হলো- মুক্তা আক্তার, হোসাইন, তাসমিয়া, রহমতুল্লাহ, আতিক, তামিম, রহমান, বেল্লাল, আব্দুল্লাহ, নিশাত ও মুসা মোল্লা। হতাহতরা মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থী। ওই ভ্যানে ১৮ শিশু শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার ব্যাটারিচালিত কাভার্ড রিকশাভ্যান বিভিন্ন গ্রাম থেকে শিশুদের নিয়ে শাকরাল গ্রাম থেকে মাদ্রাসার উদ্দেশে যায়। মঙ্গলবার সকালে মাদ্রাসা সংলগ্ন নির্মল মাস্টারের বাড়ির সামনে সড়কের মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি উল্টে খালে পড়ে যায়।

পরে স্থানীয়রা এসে শিশুদের উদ্ধার করে। তবে রিকশাভ্যানের গেট লক থাকায় তারা বের হতে পারছিল না। লক খুলে শিশুদের বের করে আনা হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দুই শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সব্যসাচী সানি জানান, শিশুরা পানিতে ডুবে আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা শারীরিকভাবে তেমন কোনও আঘাত পায়নি। তাদের চিকিৎসা চলছে।

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রিকশাভ্যানটি উদ্ধার করে। কোনও শিশু নিখোঁজ রয়েছে কিনা তার খোঁজখবর নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পরপরই উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন শিশুদের খোঁজখবর নেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব। সেখানে দুই শিশু বেশি অসুস্থ থাকায় অতিরিক্ত পুলিশ সুপার তাদের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি