উন্নয়নের নামে লুটতরাজ চলছে: সরোয়ার

বরিশাল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৫

বক্তব্য রাখছেন মজিবর রহমান সরোয়ার (ছবি– প্রতিনিধি)

দেশে এখন উন্নয়নের নামে লুটতরাজ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান করতে হবে। এ ছাড়া, আসাম থেকে ১৯ লাখ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে এদেশের স্বাধীনতা ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়নি; গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে দেশ স্বাধীন হয়েছে। গণতন্ত্র ছাড়া উন্নয়ন দেশের জনগণ চায় না। সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে সরকারকে।’ এসময় তিনি কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, আলী হায়দার বাবুল ও আনোয়ারুল হক তারিনসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ