বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে এ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে।

হংকং বিশ্বের অন্যতম উন্নত ও উন্মুক্ত অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশে সরাসরি বিনিয়োগকারী দেশ ও অঞ্চলের মধ্যে হংকংয়ের অবস্থান ষষ্ঠ। বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে হংকংয়ের বিনিয়োগ রয়েছে।

সরকার মনে করছে, প্রস্তাবিত চুক্তি দুই পক্ষের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশে নতুন বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। এর ফলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

চুক্তির আওতায় উভয় পক্ষের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খসড়া চুক্তি অনুযায়ী, এর মেয়াদ হবে ১০ বছর। তবে চুক্তি স্বাক্ষরের তিন বছর পর উভয় পক্ষের সম্মতিতে এটি সংশোধনের সুযোগ রাখা হয়েছে।

চুক্তিটি স্বাক্ষরিত হলে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাড়াতে একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠিত হবে বলে মনে করছে সরকার।

/এসএমএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ