‘দেশে ন্যায়বিচার না থাকায় অপরাধ বাড়ছে’

বরিশাল প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৫:২৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৫:২৩

‘দেশে ন্যায়বিচার না থাকায় অপরাধ বাড়ছে’ দেশে ন্যায় বিচার না থাকায় অপরাধ বাড়ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘দেশে হত্যা-অত্যাচার-নির্যাতন দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুয়েট ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে। আবরার হত্যার বিচার দৃষ্টান্তমূলক হওয়া দরকার। তা না হলে এ অবস্থা চলতেই থাকবে।’

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় নগরীর দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘নানা উন্নয়নের কথা বলা হচ্ছে। প্রকৃত উন্নয়ন হচ্ছে সুনির্দিষ্ট কিছু ব্যক্তির। দেশ সংবিধান অনুযায়ী চলছে না। দেশবিরোধী চুক্তি, বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ করে বরিশাল মহানগর ও জেলা বিএনপি।

যুগ্ম মহাসচিবের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম