বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৬:৩৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:৪১

প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির হালনাগাদ তথ্য সংগ্রহ ও পর্ববেক্ষণ সভা বরিশালে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির হালনাগাদ তথ্য সংগ্রহ ও পর্ববেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘২০১৭ সালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। এই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সদস্য সংখ্যা আরও বাড়বে। সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করে বিএনপিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে সদস্য সংগ্রহের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।’

দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলার সভাপতি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ বিভাগের আটটি ইউনিট কমিটির সভাপতি-সম্পাদকরা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের ওপর বরিশালসহ দেশের চারটি বিভাগের সদস্য সংগ্রহের হালনাগাদ তথ্য সংগ্রহ ও পর্যালোচনার দায়িত্ব দিয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী