দফাদারের নেতৃত্বে ইলিশ শিকার, ৫ গ্রামপুলিশসহ ৯ জনের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ২১:১৫আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:১৫

আটকদের ৯ জনের মধ্যে সাতজন (মাঝে) ভোলার মেঘনায় গ্রামপুলিশের দফাদারের (টিম লিডার) নেতৃত্বে ইলিশ শিকারের দায়ে ৫ গ্রামপুলিশসহ ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এ দণ্ড দেন। এ সময় দিন মোহাম্মদ ও জসিম নামে দুই জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের গ্রামপুলিশের দফাদার মো. ইউছুফ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ মো. মোশারেফ হোসেন (হেজু), ২ নম্বর ওয়র্ডের গ্রামপুলিশ আব্দুল মন্নান, ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. হেলাল ও ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. লোকমান হোসেন। অন্য চারজন হলেন—সদর উপজেলার মো. নুরউদ্দিন, মো. ইউছুফ, মো. অহিদ ও মো. ইব্রাহীম।
মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মৎস্য বিভাগ ও নৌপুলিশের একটি টিম ভোলার মেঘনা নদীতে অভিযানে নামে। এসময় খাল পয়েন্ট থেকে একটি ট্রলারে ৫ জন গ্রামপুলিশকে পোশাক পরিহিত অবস্থায় মাছ ও জালসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ কেজি মা ইলিশ ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের দিয়ে মাছ ধরানোর অভিযোগ রয়েছে।
দেশের ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান নির্ধারিত ৩০ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী