নকলে সহায়তার দায়ে ৩ শিক্ষকের জেল-জরিমানা

বরিশাল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ২৩:০৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২৩:০৭

বরিশাল বরিশালের উজিরপুর উপজেলায় জেএসসি পরীক্ষায় নকলে সহায়তার দায়ে এক শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড এবং দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ নভেম্বর) দুপুরে পরীক্ষা চলাকালে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল্লাহ মজুমদার এ তথ্য জানান।

কারাদণ্ড পাওয়া শিক্ষক হলেন আবুল কালাম আজাদ এবং জরিমানা পাওয়া শিক্ষক হলেন হাফিজুর রহমান ও শিল্পী সরকার। বিকালে আবুল কালামকে জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানার এসআই বশির উদ্দিন সিকদার জানান, ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হারতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় বানারীপাড়া উপজেলার চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ পরীক্ষার্থীদের নিজ হাতে লিখে দিচ্ছিলেন। এসময় তাকে হাতে নাতে ধরা হয়।

ওই শিক্ষককে সহযোগিতা করার দায়ে সাতলা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও হারতা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক শিল্পী সরকারকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়ে আসা হয়।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং হাফিজুর রহমান ও শিল্পি সরকারকে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সাজা ঘোষণা করার সময় আবুল কালাম আজাদ সবার উপস্থিতিতে বলেন, ‘হারতা পরীক্ষা কেন্দ্রে প্রতি বছরই পরীক্ষায় এ ধরনের ঘটনা ঘটে থাকে। এটা নতুন কিছু নয়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম