ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ১৬:০৮আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২২:০১

ঝালকাঠি ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালি গ্রামে ছেলের লাঠির আঘাতে এক বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাত ৮টার দিকে রড দিয়ে বাবার মাথায় আঘাত করে ওই ছেলে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য জানান।

নিহতের বাবার নাম দেলোয়ার হাসেন (৪৫) এবং তার ছেলের নাম হৃদয় খান (২০)। এখনও অভিযুক্ত হৃদয় খানকে আটক করা যায়নি।

স্থানীয়রা জানান, বখাটে হৃদয় খান কোনও কাজকর্ম করে না। প্রতিদিন দিনমজুর বাবার কাছে টাকা চায়। বাবা ছেলের চাহিদা মেটাতে পারে না। এ নিয়ে বিভিন্ন সময় বাবার ওপর চড়াও হয় সে। গত শুক্রবার টাকা না পেয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘর থেকে লোহার রড এনে বাবার মাথায় আঘাত করে হৃদয়। এতে বাবা মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত দেলোয়ারের মা কোহিনুর বেগম বলেন, ‘আমি ছেলে হত্যার বিচার চাই।’

ওসি জাহিদ হোসেন জানান, বেকার বিবাহিত ছেলের হাত খরচের টাকা না দেওয়ায় বাকবিতণ্ডার একপর্যায় ক্ষিপ্ত হয়ে দিনমজুর বাবার মাথায় রড দিয়ে আঘাত করে ছেলে। এ সময় তার মাথায় রড ঢুকে যায়এবং প্রচুর রক্তক্ষরণ হয়। রাতেই তাকে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিওয়া যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শের-ই-বাংলা মেডিক্যালে নেওয়া হয় তাকে। রাত আড়াইটার দিকে সেখানে মারা যান তিনি।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম