হত্যার দায়ে দুই যুবকের ফাঁসির আদেশ

পিরোজপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৯, ১৯:২৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৯:৩০

পিরোজপুর পিরোজপুরের কাউখালীতে উজ্জল নামের এক কিশোরকে হত্যার দায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে আরও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলো- লিটন ও সাহেদ। বুধবার (১৩ নভেম্বর) পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সামসুল হক এ দণ্ড দেন।

পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, ২০১২ সালের ৮ জুলাই সকালে কাউখালীর বড় বিড়ালঝুড়ি গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে উজ্জলকে (১৫) একই গ্রামের আকতার হোসেন আকনের ছেলে লিটন আকন (২৯) ও ঘোষনতারা গ্রামের মৃত আইয়ুব আলী সরদারের ছেলে সাহেদ সরদার (৩০) কাউখালী বন্দরের দিকে  ডেকে নিয়ে যায়। এরপর থেকে উজ্জল নিখোঁজ ছিল। ১২ জুলাই উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের একটি পানের বরজের নালা থেকে উজ্জলের মৃতদেহ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ। উজ্জলকে হত্যার পর তার মৃতদেহ ওই নালার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। উজ্জলের কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ১২ জুলাই উজ্জলের বাবা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ লিটন ও সাহেদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি