খাদ্য গুদাম কর্মকর্তার কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ২২:২৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২২:৩৩

খাদ্য গুদামে নিম্নমানের ধান অনিয়মের দায়ে বরগুনার আমতলী উপজেলা খাদ্য গুদামের উপ খাদ্যপরিদর্শক অঞ্জন কুমার ডাকুয়াকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ দণ্ড দেন।

ইউএনও মনিরা পারভীন বলেন, ‘কৃষকদের কাছ থেকে ভর্তুকি দিয়ে ধান সংগ্রহের নিয়ম থাকলেও খাদ্য গুদামের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যবসায়ী মো. ফেরদৌস গোপালগঞ্জ থেকে নিম্নমানের ধান এনে গোডাউনে মজুদ করে ছিলেন। খবর পেয়ে আমতলী গোডাউনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বসিয়ে খাদ্য গুদামের উপ খাদ্য পরিদর্শক অঞ্জন কুমারকে ১০ দিনের কারাদণ্ড ও ব্যবসায়ী ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ১৯৫ বস্তা ধানও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমতলী উপজেলা খাদ্য পরিদর্শক রবীন্দ্র নাথের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে অবহিত করা হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের