পায়রায় ১০ নম্বর সংকেত, আশ্রয়কেন্দ্রে সাড়ে ৩ লাখ মানুষ

পটুয়াখালী প্রতিনিধি
২০ মে ২০২০, ১১:৫১আপডেট : ২০ মে ২০২০, ১১:৫৬

পায়রা বন্দর ঘূর্ণিঝড় আম্পানের জন্য পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার (২০ মে) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস  বইছে। দুর্গতদের জন্য জেলায় ৭৫৩টি আশ্রয়কেন্দ্র খালা হয়েছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোয় ৩ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক তিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন জানান, ৩ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। নিরাপদে থাকার জন্য লোকজনকে সতর্ক করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খেয়াল রাখা হচ্ছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা বশির আহম্মেদ জানান, পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আম্পান পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সন্ধ্যা নাগাদ এটি আঘাত হানতে পারে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী