দুই দিনের ব্যবধানে করোনা পজিটিভ থেকে নেগেটিভ

বরিশাল প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ১৯:১৬আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৯:১৬

করোনাভাইরাস বরিশালে দুই দিনের ব্যবধানে করোনা পজিটিভ আসা এক নারীর নেগেটিভ রিপোর্ট এসেছে। জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রাশিদা রোক্সানার নমুনা পরীক্ষায় এমন রিপোর্ট পাওয়া গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন শেষ রিপোর্টের ফল নেগেটিভ আসায় তিনি করোনামুক্ত হিসেবে বিবেচিত।

রাশিদা রোক্সানা জানান, কর্মস্থল কোটালীপাড়ায় হওয়ায় বাড়ি আসার আগে ২৫ জুলাই কোভিড-১৯ পরীক্ষায় নমুনা প্রদান করলে ২৬ জুলাই ফরিদুপর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষায় ফল পজিটিভ আসে। ওই সময় তিনি কিছুটা হতভম্ব হয়ে পড়েন। কারণ তার শরীরে করোনার কোনও উপসর্গই ছিল না। তারপরও তিনি কৌতুহলবশত নমুনা পরীক্ষা করালে ওই রিপোর্ট আসে।

পজিটিভি রিপোর্ট পাওয়ার পরদিন ২৭ জুলাই আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে পুনরায় নমুনা প্রদান করেন তিনি। ২৮ জুলাই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে তার ফল আসে নেগেটিভ। রিপোর্ট পাওয়ার পর রাশিদার মনে হয়েছে এটি ঠিক।কারণ পূর্বের রিপোর্ট পজিটিভ আসলেও তার মধ্যে করোনার বিন্দুমাত্র লক্ষণ ছিল না। তবে কি কারণে পজিটিভ এসেছে তা দেখার জন্য নিজ বাড়িতে ফিরে আবার নমুনা দেন।

দুই দিনের ব্যবধানে দুই জেলার দুই রকমের রিপোর্ট কোনটি মেনে চলবেন? এমন প্রশ্নের জবাবে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, চিকিৎসা বিজ্ঞানে একটা কথা আছে তা হলো ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ। এমন ঘটনা প্রতিটি মেশিনে একটি হয়ে থাকতে পারে। তবে সর্বশেষ পরীক্ষায় রাশিদার নেগেটিভ রিপোর্ট আসায় তিনি করোনামুক্ত।

বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, মেডিক্যাল সাইন্সে কিছু কথা থাকে যার কোনও ব্যাখ্যা থাকে না। যে মেশিন যে রকম রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী তা প্রদান করা হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের