সাগরের ঢেউয়ে মিললো সাবমেরিন স্টেশনের ক্যাবল লাইন!

পটুয়াখালী প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ২১:৪৭আপডেট : ২১ আগস্ট ২০২০, ২৩:৪৩

দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইন কুয়াকাটায় সাগরের উত্তাল ঢেউয়ে বালুর নিচ থেকে বেরিয়ে এলো কলাপাড়ার লতাচাপলীর মাইটভাঙা গ্রামে স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইন (আর্টিকুলেটেড পাইপ)।

সমুদ্রের ভাঙনে বালু ক্ষয়ের কারণে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে মূল ক্যাবল লাইনটির কিছু অংশ বের হয়ে আসে। এতে দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে রাতে নিরাপত্তাকর্মী নিয়োজিত করেছে স্টেশন কর্তৃপক্ষ।

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উপ-মহাব্যবস্থাপক মো.তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকতের বালুর নিচ থেকে প্রায় ২৫ হাজার কি.মি. দীর্ঘ ক্যাবল লাইন কুয়াকাটা সৈকত হয়ে সাড়ে ছয় কিলোমিটার দূরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের সাবমেরিন ল্যান্ডিং স্টেশনে এসে মূল সার্ভারে সংযুক্ত হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) ও শুক্রবার (২১ আগস্ট) সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে বালু ক্ষয়ের কারণে প্রায় ১২ ফুট আর্টিকুলেটেড পাইপ (ক্যাবল লাইন) বের হয়ে আসে। প্রায় চার ইঞ্চি ব্যাসের এই পাইপ লাইন থেকে মূল সার্ভারের লাইন টানা হয়েছে।’ এতে ইন্টারনেট সরবরাহে কোনও সমস্যা হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট অসাবধানতাবশত ইন্টারনেট সঞ্চালন লাইনের পাওয়ার ক্যাবল কাটা পড়লে সারাদেশে ১৩ ঘণ্টা ইন্টারনেট সরবরাহে ধীরগতি দেখা যায়। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে সঞ্চালন লাইন ঠিক করেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে