ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে আঞ্চলিক বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্বার্থে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা অভিযান শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এতে বহু মার্কিন সেনা নিহতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ দাবি করে।

আইআরজিসি জানায়, তারা জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এতে ‘বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত’ হয়েছে।

তবে জর্ডানে ইরানের হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতেই এই মূল্যায়ন করা হয়েছে এবং ইরানের হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি শত্রুতাপূর্ণ ড্রোন হামলা মোকাবিলা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় প্রবেশ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে ১০টি ভূপাতিত করা হয়েছে এবং তিনটি প্রত্যন্ত এলাকায় গিয়ে পড়েছে। অন্যদিকে বাহরাইন জানিয়েছে, ইরানের কয়েকটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তাদের স্থলবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। এতে একটি মেরামতকেন্দ্র, কারিগরি সরঞ্জাম রাখা কয়েকটি গুদাম এবং মার্কিন নজরদারি বেলুন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা। একইসঙ্গে কয়েকটি জ্বালানি ট্যাংকে আগুন ধরিয়ে দেওয়া এবং কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার দাবিও করেছে আইআরজিসি।

তবে ইরাক কিংবা যুক্তরাষ্ট্র কেউই এরবিলে হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

ছয় মাস ধরে চলা সংঘাতটি গত সপ্তাহান্তের হামলার আগে মূলত অর্থনৈতিক অচলাবস্থায় রূপ নিয়েছিল। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নতুন করে কোনো যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনাকে গুরুত্বহীন করে দেখিয়েছেন। জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। তবে ইরানের হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের ভিন্ন ব্যাখ্যার কারণে সেটি দ্রুত ভেঙে পড়ে।

ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি করার অর্থ নেই। তার ভাষায়, এমন চুক্তি ‘যে কাগজে লেখা হবে, তারও মূল্য থাকবে না’। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে অনেক সুযোগ দিয়েছে।

সূত্র: রয়টার্স

/আইএএম/
সম্পর্কিত
নেপালে প্রাণনাশি বন্যা থেকে বেঁচে ফেরার ভংয়কর বর্ণনা শ্রমিকের
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বশেষ খবর
বিকল ট্রাকের নিচে কাজ করছিলেন কয়েকজন, আরেক গাড়ির ধাক্কায় নিহত ২
বিকল ট্রাকের নিচে কাজ করছিলেন কয়েকজন, আরেক গাড়ির ধাক্কায় নিহত ২
বিদিশার জামিনের আশা আইনজীবীর, শুনানি আজ
বিদিশার জামিনের আশা আইনজীবীর, শুনানি আজ
হাত-পায়ে ব্যথা ও প্রদাহ কমাতে খাবারে আনুন বদল
হাত-পায়ে ব্যথা ও প্রদাহ কমাতে খাবারে আনুন বদল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র হাতে যুবকের মহড়া
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র হাতে যুবকের মহড়া
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে