বাসা থেকে তিন নারী উদ্ধার, দম্পতিসহ আটক ৩

বরিশাল প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:২২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩১

আটক তিন ব্যক্তি আটকে রেখে অনৈতিক কাজে লিপ্ত রাখার অভিযোগে বরিশাল নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ওই বাসা থেকে তিন নারীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে। 

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের এই অভিযানে আটককৃতরা হলেন-রানা ও তার স্ত্রী জেসমিন বেগম এবং সহযোগী আকাশ। জেসমিন একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ওই মামলায় তার এক বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে থাকা এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই ফ্ল্যাটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় বাসায় আটকে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা তিন নারীকে উদ্ধার করা হয়। আটক করা হয় অভিযুক্ত দম্পত্তি ও তাদের সহযোগীকে।

উদ্ধারকৃতরা নারীরা জানান, বিউটি পার্লারে মাসিক বড় অংকের টাকায় চাকরি দেওয়ার কথা বলে আটকে তাদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল অভিযুক্ততরা।

এসআই আরও বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করে আসছে। তাদের বিরুদ্ধে মানবপাচার আইন মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের