দরজা ভেঙে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ২৩:১৩আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:৪৯

দরজা ভেঙে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার বরিশালের গৌরনদী উপজেলা গেট সংলগ্ন একটি বাসার দরজা ভেঙে ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পল্লব রায়ের (৪০) লাশ উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, পল্লব রায় যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা এলাকার বাসিন্দা অশোক রায়ের ছেলে। সে দীর্ঘদিন ব্র্যাক ব্যাংকের গৌরনদীর টরকী শাখার অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি মাদারীপুর শাখায় কর্মরত থাকাকালীন দেড় মাস পূর্বে করোনাকালীন ছাঁটাইতে চাকরিচ্যুত হন। টরকী শাখায় কর্মরত থাকাকালীন সময় থেকে পল্লব রায় তার স্ত্রী ও ছেলেকে নিয়ে গৌরনদী রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন।

ওসি আরও জানান, শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে স্ত্রী ও ছেলেকে শ্বশুড়বাড়ি বাগেরহাটে দিয়ে আসেন পল্লব রায়। রাতে তিনি একা বাসায় ছিলেন। শনিবার বিকাল পর্যন্ত তার বাসার দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা থানা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে পল্লব রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করছে স্থানীয়রা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী