বরিশালে মাস্ক না পরায় ৬২ জনকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ১৬:৪৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৬:৪৭

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বরিশালে করোনার দ্বিতীয় দফা সংক্রামণ ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে ১১ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা, শরীফ মো. হেলাল উদ্দিন এবং আতাউর রাব্বী।  

নগরীর বিএম কলেজ রোড, নথুল্লাবাদ এবং কাশীপুর এলাকায় মাস্কবিহীন ২৩ জনকে ৫ হাজার ৪শ’ টাকা, সদর রোড ও রূপাতলী এলাকায় ৩৪ জনকে ৩ হাজার ৭শ’ এবং পুলিশ লাইনস ও রূপাতলী এলাকায় ৫ জনকে ২ হাজার ১শ’ টাকা জরিমানা করেন পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন মানুষের মধ্যে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট ও প্ল্যাকার্ড বিতরণ করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী