ভোলায় ৩০ হাজার জন পাবেন করোনা ভ্যাকসিন

ভোলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

ভোলায় ৩০ হাজার জন পাবেন প্রথম দফায় করোনার টিকা। আগামী রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে জেলার সাত উপজেলায় একযোগে এ টিকা প্রয়োগ শুরু হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য জেলা সদরে ৪টিসহ জেলার সাত উপজেলা মিলে মোট ১৬টি বুথ বসানো হবে। প্রতিটি বুথে ২ জন নার্স ও ৪ জন স্বেচ্ছাসেবীসহ জেলায় সর্বমোট ৬৪ জন দক্ষ স্বেচ্ছাসেবী ও নার্স ভ্যাকসিন কার্যক্রমে অংশ নেবেন।
ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা ভোলাতে প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছি। এসব টিকার মধ্যে জেলা সদরে ১৫ হাজার, দৌলতখান উপজেলায় ৯ হাজার, বোরহানউদ্দিন উপজেলায় ৯ হাজার, চরফ্যাশন উপজেলায় ১২ হাজার, মনপুরা উপজেলায় ৬ হাজার, তজুমদ্দিন উপজেলায় ৬ হাজার ও লালমোহন উপজেলায় ৯ হাজার ডোজ টিকা পাঠানো হবে। প্রথম পর্যায়ে স্বাস্থ্য বিভাগ, পুলিশ, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিসহ ১৭ ক্যাটাগরির মানুষকে এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।
টিকা পাওয়ার জন্য অ্যাপসের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম দফায় ৩০ হাজার জন পাবেন এ টিকা। তাদের দুই দফায় পূর্ণাঙ্গ ডোজ দেওয়া হবে।
এর আগে গত ২৯ জানুয়ারি ‘বেক্সিমকো ফার্মা’র একটি হিমায়িত কাভার্ড ভ্যানযোগে ৬০ হাজার ডোজ টিকা ভোলা এসে পৌঁছায় । এসব করোনা টিকা স্বাস্থ্য বিভাগের ‘ইপিআই’ ভবনে সংরক্ষণ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম