বরিশালে প্রথম ভ্যাকসিন নেবেন সিভিল সার্জনসহ ৩ জন

বরিশাল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১০

বরিশালে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রথমদিনে রবিবার (৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন এবং শের-ই বাংলা মেডিক্যালের সাবেক অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক প্রথম করোনা ভ্যাকসিন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ অনুযায়ী প্রথমে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ ডা. অসীত ভূষন দাস ও সহযোগী অধ্যাপক ডা. পিযুস কান্তি দাসকে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে।

সিভিল সার্জন বলেন, টিকা নিয়ে যে অপপ্রচার রয়েছে, তা বন্ধে আমরা আগে টিকা নেওয়ার কথা ভাবছি। তবে টিকায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। একটু ব্যথা, জ্বর ও শরীরে র‌্যাশ হতে পারে। আমরা এগিয়ে এলে সাধারণ মানুষের সংশয় দূর হবে। টিকা নিয়ে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান সিভিল সার্জন।

ডা. অসিত ভূষন দাস বলেন, মানবদেহে এই টিকা নিরাপদ প্রমাণিত হয়েছে। টিকা প্রয়োগের পর এটিকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মানবদেহে অ্যান্টিবডি তৈরি করতে দেখা গেছে। টিকা শুধু ওই টিকা গ্রহণকারী ব্যক্তিকেই নয়, তার আশপাশে থাকা অন্যদেরও স্বাস্থ্য সুরক্ষা দেয়। সবাইকে অনুরোধ করবো অনলাইনে নিবন্ধন করে যথাসময়ে টিকা নিয়ে নিরাপদ থাকতে।

টিকা নিয়ে ডা. পিযুস কান্তি দাস বলেন, প্রথমে টিকা নেওয়ার কারণ হলো, সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করে উদ্বুদ্ধ করা। চিকিৎসককে টিকা নিতে দেখলে সাধারণ মানুষের ভীতি ও ভুল ধারণা দূর হবে, তারা টিকা নিতে উৎসাহিত হবেন।

বরিশালের ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নির্ধারিত করোনা ভ্যাকসিন পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

 

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম