এক টাকার বড়শিতে উঠলো ২৯ হাজার টাকার পাঙ্গাশ!

বরগুনা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৪

বরগুনার বলেশ্বর নদী থেকে এক টাকা দামের একটি বড়শি দিয়ে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ শিকার করেছেন কবির নামের স্থানীয় এক ব্যক্তি। সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে বলেশ্বর নদীর পদ্মার স্লুইচ গেট এলাকা থেকে মাছটি ধরা হয়। পরে মাছটি ২৯ হাজার টাকা দামে বিক্রি করেন তিনি।

এ বিষয়ে কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে বরশি ফেলে সকাল ৬ টার দিকে তুলতে চাই। তখন দেখি এই বড় মাছটি ধরা পড়েছে।

তিনি আরও বলেন, যে বড়শিতে মাছটি ধরা পড়েছে ওইটির দাম এক টাকা।

মাছটির ক্রেতা ইউনুস বলেন, মাছটিকে আমি ২৯ হাজার টাকায় কিনে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কেটে বিক্রি করার জন্য নিয়েছি। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের