জুমার নামাজ পড়া হলো না ২ চাচাতো ভাইয়ের

বরিশাল প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতুতে বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দুর্ঘটনার পরপরই  ট্রাকসহ চালক ইয়ার উদ্দিন ও হেলপার রেজাউল করিমকে পুলিশ আটক করে।

নিহতরা হলেন—  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এলাকার সিরাজ মাতুব্বরের ছেলে শরীফ মাতুব্বর (২০) এবং একই বাড়ির ইউসুফ আলীর ছেলে আল-আমীন (২০)। সম্পর্কে তারা দুই জন চাচাতো ভাই।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা বলেন, জুমার নামাজ আদায় করতে ভাঙ্গা থেকে মোটরসাইকেলে করে ওই দুই যুবক চরমোনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়।

নাজমুল হুদা জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক আহত শরীফ মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আল-আমীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম