জমি বণ্টনের জেরে বাবাকে পিটিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২১, ০০:০০আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০০:০০

জমি বণ্টন নিয়ে বিরোধের জেরে বরগুনায় ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে জামাল মীরকে (৩৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার বরগুনা সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আয়নাল হোসেন (৭০)। তিনি বরগুনা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হেউলিবুনিয়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। দুই স্ত্রীর সংসারে তার তিন ছেলে ও চার মেয়ে।

নিহতের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে আলম মীর জানান, নিহত আয়নাল মীর দ্বিতীয় স্ত্রীর ও সন্তানদের সঙ্গেই বসবাস করতেন। গতবছরের মাঝামাঝি প্রথম পক্ষের সন্তানরা আয়নাল মীরকে তাদের বাড়িতে নিয়ে আসেন। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সন্তানদের মধ্যে জমিজমা বণ্টন করে দেন আয়নাল। এসময় সিদ্ধান্ত হয়, বাবা আয়নাল মীরকে ছেলেরা একমাস করে ভরন পোষণের দায়িত্ব নেবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জমি বণ্টন ও বাবার ভরন পোষণের দায়িত্ব অন্য ছেলেরা মেনে নিলেও দ্বিতীয় পক্ষের ছোট ছেলে জামাল মীরের মধ্যে অসন্তোষ ছিল। মুগডালের মৌসুমে জামাল মুগডাল চাষ করতে চাইলে ভরন পোষণ না দেওয়ায় বাবা আয়নাল ছেলে জামালকে মুগডাল চাষ করতে দেননি। এ নিয়ে ক্ষুব্ধ ছিল জামাল। অন্য ভাইয়েদের ক্ষেত থেকে মুগডাল তুলতে দেখে জামালের মনে তীব্র ক্ষোভ দানা বাঁধে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ি ফেরার পথে জামাল তার বাবা আয়নালকে শাবল দিয়ে আঘাত করে। এসময় তিনি লুটিয়ে মাটিতে পড়ে যান। বাবাকে পেটানোর পর জামাল অন্য ভাইদের ডেকে, ‘তোগো জমি এহন তোরা খা, আমি গেলাম’ বলে বাড়ি থেকে বের হয়ে যান। এতে সন্দেহ হওয়ায় মুগডাল ক্ষেত থেকে নিহতের ছেলেরা ছুটে বাড়িতে এসে আহত আয়নালকে বরগুনা সদর হাসপাতাল নিয়ে আসেন। জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যার পরপরই বরগুনা জেনারেল হাসপাতালের সামনে থেকে জামালকে আটক করা হয়েছে। জামাল পেশায় একজন লোকগান শিল্পী। এছাড়া তিনি আর কোনো কাজ করতেন না। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদেও বাবাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে ছেলে জামাল। অন্য ভাইয়েরা মেনে নিলেও জমি বণ্টন নিয়ে জামালের মধ্যে বাবার প্রতি ক্ষোভ ছিল। এর জেরে সে বাবাকে শাবল দিয়ে পিটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কে এম তারিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ছেলে জামাল মীরকে গ্রেফতার করেছে পুলিশ। আর নিহত বৃদ্ধ আয়নাল মীরের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

/এনএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের