ছারছিনা দরবারের নির্মাণাধীন মিনার থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
০১ মে ২০২১, ২২:৫৬আপডেট : ০১ মে ২০২১, ২২:৫৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফের নির্মাণাধীন মিনার থেকে পড়ে লিনচান (৩০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিনচান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের ওয়াহিদ গাজীর ছেলে। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক নাইম জানান, মিনারে কাজ করার এক পর্যায়ে লিনচান নিচের ধাপে পড়ে গিয়ে গুরুতর আহত হন। শ্রমিকরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক লিনচানকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক সামান্তা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি