বজ্রাঘাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু

ভোলা প্রতিনিধি
০৩ মে ২০২১, ২৩:২৭আপডেট : ০৩ মে ২০২১, ২৩:৩৭

ভোলার চরফ্যাশন উপজেলায় বজ্রপাতে মো. শাহে আলম (৪০) ও আলাউদ্দিন (৪৫) নামে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) দুপুর ১টার দিকে পৃথক পৃথকভাবে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রাম ও আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়েশাবাদ গ্রামের বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

শাহে আলম ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের মো. কালু ব্যাপার ছেলে ও আলাউদ্দিন একই উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়েশাবাদ গ্রামের হানিফ চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর প্রায় ১ টার দিকে হাজারীগঞ্জ গ্রামের নিহত শাহে আলম একটি ফসলি জমিতে ধান কাটার শ্রমিকের কাজ করছিলেন। এসময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, আরেক কৃষিশ্রমিক আলাউদ্দিন বাড়ির পাশেই প্রতিবেশীর ধানের খড় গোছাচ্ছিলেন। এসময় তার ওপরে বাজ পড়ে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের