গাছের নিচে আশ্রয় নিয়ে বজ্রপাতে নিহত

বরিশাল প্রতিনিধি
০৯ মে ২০২১, ২৩:৪০আপডেট : ০৯ মে ২০২১, ২৩:৪০

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে বজ্রপাতে কালু মুন্সি (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

রোববার (৯ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালু পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জালিশা গ্রামের মমিন উদ্দিন মুন্সির ছেলে।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন স্থানীয়দের বরাত দিয়ে জানান, কালু বরিশাল থেকে পেয়ারপুর বাজার হয়ে দুমকি বাড়িতে ফিরছিলেন। পেয়ারপুর বাজারে আসলে বৃষ্টি নামায় কালু একটি দোকানে আশ্রয় নিতে যান। সেখানে আরও লোক থাকায় পার্শ্ববর্তী রেইনট্রি গাছের নিচে গিয়ে দাঁড়ান।

হঠাৎ রেইনট্রি গাছের ওপর বজ্রপাত পড়লে গাছের নিচে দাঁড়িয়ে থাকা কালুর মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় দোকানে থাকা আরও কয়েকজন আহত হন। অন্যদিকে বজ্রপাতের কারণে রেইনট্রি গাছটির মাঝখান থেকে চিড় ধরে।

ওসি আরও জানান, পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। এরপর তারা কালুর পরিবারের সদস্যদের খবর দেন। বিকেলে পরিবারের সদস্যরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম