গভীর সাগরে অবস্থানরত নৌকা ও ট্রলারগুলোকে তীরে ফেরার নির্দেশ

পটুয়াখালী প্রতিনিধি
২৩ মে ২০২১, ১৮:৩২আপডেট : ২৩ মে ২০২১, ১৮:৩২

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তাই পটুয়াখালীর পায়রা বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সাথে গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজকের মধ্যে তীরে ফিরে আসতে বলা হয়েছে।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা বলেন, মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ ট্রলার আগে ভাগেই মহিপুর-আলীপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক জি.এম. সরফরাজ (রাজস্ব) বলেন,আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত কোনও সিগন্যাল পাইনি । তবুও আমরা প্রস্তুত আছি। আমাদের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস